সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রমজানে সুস্থ থাকার জন্য ইফতারে খাবারের গুরুত্ব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: রমজান মাসে সারা দিন রোজা রেখে ইফতারি খাবার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাবারের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা সম্ভব, কারণ ইফতারে ভুল খাবার খেলে শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, রোজায় দৈনন্দিন খাবারের পরিমাণের তুলনায় এক-তৃতীয়াংশ কম খাওয়া উচিত, তাই খাবারের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। এখানে কিছু খাবার উল্লেখ করা হলো, যা ইফতারে খেলে শরীর সুস্থ থাকে।

১. পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর পানীয় সারা দিন রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা হতে পারে। তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। খেজুর ভেজানো পানি শক্তি প্রদান করে এবং হজমে সহায়তা করে। ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং লেবুর শরবত বা কমলার রস শরীরকে সতেজ রাখে।

২. খেজুর: শক্তির উৎকৃষ্ট উৎস খেজুর রোজাদারদের জন্য এক আদর্শ খাবার, কারণ এটি দ্রুত শক্তি দেয় এবং হজমেও সহায়তা করে। এর মধ্যে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে সহজ করে।

৩. তাজা ফল: ভিটামিনের উৎস তরমুজ, বাঙ্গি, আপেল, কলা, পেঁপে, আঙুর ইত্যাদি ফল শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। এই ফলগুলোর মধ্যে প্রাকৃতিক চিনি ও ফাইবার থাকে, যা দীর্ঘ সময় শক্তি বজায় রাখতে সাহায্য করে।

৪. প্রোটিনসমৃদ্ধ খাবার: শক্তি ধরে রাখে ইফতারে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন সিদ্ধ ডিম, গ্রিলড মুরগি, বেকড মাছ, দই ও ছানা খেলে শরীর সুস্থ থাকে এবং শক্তি বজায় থাকে।

৫. শর্করা ও আঁশযুক্ত খাবার ছোলা ও ওটস খাওয়া শরীরের জন্য উপকারী, কারণ এতে প্রাকৃতিক প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শক্তি বজায় রাখে।

৬. বাদাম ও বীজজাতীয় খাবার কাঠবাদাম, কাজুবাদাম, সূর্যমুখী ও তিসির বীজে প্রচুর স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার থাকে, যা শক্তি ধরে রাখতে সহায়তা করে।

৭. দই ও লাবান: হজমের সহায়ক দই পেট সুস্থ রাখে কারণ এতে ভালো ব্যাকটেরিয়া থাকে। লাবান বা টক দইয়ের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে।

রমজান মাসে সুস্থ থাকতে হলে ভাজাপোড়া ও প্রসেসড খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দিতে হবে। পরিমিত খাবারের মাধ্যমে রোজা পালন সহজ ও স্বাস্থ্যকর হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত