সর্বশেষ
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছেন মানসিক সমস্যায়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সমস্যা এখন বড় একটি জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। উদ্বেগ, বিষণ্নতা ও অন্যান্য মানসিক রোগে ভুগছেন বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষ।

বিখ্যাত স্বাস্থ্যবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১২০ কোটি মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত ছিলেন, যা ১৯৯০ সালের তুলনায় প্রায় ৯৫ শতাংশ বেশি।

গবেষণায় দেখা যায়, সবচেয়ে দ্রুত বাড়ছে উদ্বেগজনিত সমস্যা এবং গুরুতর বিষণ্নতা। উদ্বেগজনিত সমস্যা প্রায় ১৫৮ শতাংশ এবং বিষণ্নতা প্রায় ১৩১ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং বৈশ্বিক সংকট।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, কিশোর ও তরুণ বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নারীদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগজনিত সমস্যা বেশি দেখা গেলেও কিছু নির্দিষ্ট মানসিক রোগে পুরুষদের আক্রান্ত হওয়ার হার বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগ বাড়ার পেছনে আধুনিক জীবনযাপন, শহুরে একাকীত্ব, ঘুমের অভাব, শারীরিক পরিশ্রমের ঘাটতি এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ করে যারা দিনে তিন ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি প্রায় দ্বিগুণ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত ব্যায়াম, স্ক্রিন টাইম কমানো, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত