সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাষ্ট্র সংস্কার আলোচনায় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে দলটির প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেন এবং বৈঠকে যোগ দেন।

জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সংলাপের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের সুযোগ যেন হাতছাড়া না হয়, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তার মতে, রাষ্ট্র সংস্কার শুধু সরকারের নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেন নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, ৫৪ বছরের বাংলাদেশের ইতিহাসে অনেক হতাশা তৈরি হয়েছে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছে, তা যেন সফল হয়, সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের দাবিও তুলে ধরেন।

বৈঠকে ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামানসহ অনেকে।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়। সেই সময় তারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করে। দলটির নেতারা জানান, সময়ের শর্তে নয়, বরং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সময় সরকারকে দিতে হবে।

প্রসঙ্গত, একই কমিশনের সঙ্গে এর আগে বিএনপিও তিন দফায় বৈঠক করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত