সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে অন্তর্বর্তী সরকার!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, তাঁর অজ্ঞাতসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছিল ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিদায়ের আগ মুহূর্তে হওয়া ওই চুক্তি সম্পর্কে তাঁকে কোনোভাবেই জানানো হয়নি বলে অভিযোগ করেন রাষ্ট্রপতি।

সম্প্রতি বঙ্গভবনে এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ের যেকোনো চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সর্বশেষ চুক্তির বিষয়ে তাঁকে মৌখিক বা লিখিতভাবে কিছুই জানানো হয়নি।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর একাধিকবার বিদেশ সফর করলেও কোনো সফরের ফলাফল বা আলোচনার বিষয় রাষ্ট্রপতিকে জানানো হয়নি। সংবিধানে উল্লেখ থাকা সত্ত্বেও এই নিয়ম অনুসরণ করা হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় তাঁর উদ্যোগ থাকলেও পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কোনো কার্যকর সমন্বয় ছিল না। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বা রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বিদেশ সফর সংক্রান্ত কয়েকটি ঘটনার কথা তুলে ধরেন। তাঁর দাবি, কসোভো ও কাতারে রাষ্ট্রীয় আমন্ত্রণ পেলেও তাঁকে সফরে যেতে দেওয়া হয়নি। এমনকি তাঁর নামে একটি চিঠি প্রস্তুত করে তাতে স্বাক্ষর দিতে চাপ দেওয়া হয়, যেখানে লেখা ছিল তিনি ব্যস্ততার কারণে সফরে যেতে পারবেন না।

রাষ্ট্রপতির অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে আড়ালে রাখার চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনাকেও তিনি অপমানজনক বলে উল্লেখ করেন। এতে রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রেস উইং পুরোপুরি প্রত্যাহার করার ঘটনাকেও নজিরবিহীন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এর ফলে বঙ্গভবন থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় দিবসগুলোতে প্রকাশিত রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তাঁর বাণী ও ছবি বাদ দেওয়া হয়েছে, যা আগে কখনো হয়নি। তাঁর মতে, এসব পদক্ষেপের মাধ্যমে জনগণের সামনে রাষ্ট্রপতির উপস্থিতি সীমিত করার চেষ্টা করা হয়েছে।

সাক্ষাৎকারের শেষাংশে রাষ্ট্রপতি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের মদদে একাধিকবার তাঁকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। তবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি সবকিছু সহ্য করে দায়িত্ব পালন করে গেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত