সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে ফিরলেন লাশ হয়ে, সড়ক দুর্ঘটনায় নিভে গেল এক নববধূর স্বপ্ন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বিয়ের আনন্দে মুখর ছিল পরিবেশ, সেখানে এখন শুধুই শোক আর কান্না। নতুন বউকে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি ছিল শ্বশুরবাড়িতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাল শাড়ি পরে স্বামীর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নববধূ।

বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান খুলনার কয়রা উপজেলার নববধূ মারজিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া এবং দাদি রাশিদা বেগমসহ একই পরিবারের তিনজন। ওই দুর্ঘটনায় বর-কনে ও স্বজনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়।

নিহত নববধূ মিতু কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের বাসিন্দা। তার বাবা সালাম মোড়ল। বুধবার রাতে তার বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে।

বিয়ের পরদিন সকালে মিতু তার ছোট বোন ও দাদিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রামপালের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ, বর ও তাদের স্বজনসহ ১৪ জনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোরে নববধূসহ তিনজনের মরদেহ তাদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর থেকে স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকা শোকাবহ হয়ে ওঠে।

শুক্রবার সকালে উত্তর নাকশা গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহত মিতুর বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা সালাম মোড়ল বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তিনি অসহায়ভাবে বলছিলেন, আমার মেয়েরা কোথায়, আমি তাদের একবার দেখতে চাই। তার কান্না দেখে আশপাশের মানুষও আবেগ ধরে রাখতে পারেননি।

পরিবারের সদস্যরা জানান, দুই মেয়ে ও একমাত্র ছেলে ইসমাইলকে নিয়েই ছিল সালাম মোড়লের সব স্বপ্ন। দুর্ঘটনার সময় ইসমাইলও গাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু জায়গা না থাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। পরে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল।

নববধূর মা মুন্নি খাতুনও শোকে ভেঙে পড়েছেন। দুই মেয়ে ও শাশুড়ির মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
নাকশা ডিএফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম জানান, নিহত মিতু তাদের প্রতিষ্ঠানের আলিম শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার নম্রতা ও ভদ্র আচরণে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি খুব প্রিয় ছিলেন।

আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, এমন মর্মান্তিক ঘটনা এই ইউনিয়নে আগে কখনো ঘটেনি। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কয়রা থানার ওসি তদন্ত শাহ আলম জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত