সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

হাম মোকাবিলায় সরকারের প্রস্তুতি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

সরকার হাম (মিজেলস) নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জনগণকে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গত ৫ এপ্রিল থেকে কার্যক্রম চলছে এবং আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বড় শহরগুলোতে এ কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী আরও জানান, টিকার ঘাটতি পূরণে সরকার বড় আকারে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ার সময়ক্ষেপণ ও দুর্নীতির ঝুঁকি এড়াতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দ্রুত ও স্বচ্ছভাবে টিকা সরবরাহ নিশ্চিত করা যায়।

হাম পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হয়েছে, বাকিগুলোতে অন্যান্য জটিলতা থাকতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, মহাখালীর সংক্রামক রোগ হাসপাতালে তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা ও আইসিইউ ঘাটতি তাকে উদ্বিগ্ন করেছে।

আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে, যাতে টিকা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা যায়।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জনগণের সচেতনতার মাধ্যমে দ্রুত হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত