সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

হামাসকে কড়া ভাষায় আক্রমণ: ‘কুকুরের বাচ্চা’ বলে গর্জে উঠলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ক্ষমতা ছেড়ে দাও, জনগণকে মুক্তি দাও—আব্বাসের আহ্বান হামাসের প্রতি।

ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গনে বড়সড় বিস্ফোরণ ঘটালেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।

সম্প্রতি পশ্চিম তীরের রামাল্লায় এক সরকারি বৈঠকে আব্বাস বলেন, “হামাসের কারণে ইসরায়েল গাজায় হামলা চালানোর অজুহাত পাচ্ছে। তারা জনগণের জীবন বিপন্ন করছে।” এখানেই থেমে থাকেননি তিনি। আবেগঘন কণ্ঠে বলে ওঠেন, “কুকুরের বাচ্চারা”, যাদের আটক রেখেছো ছেড়ে দাও। এই সুযোগ দেওয়া বন্ধ করো।

তিনি সরাসরি দাবি করেন, হামাস যেন গাজার নিয়ন্ত্রণ ও অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এবং একটি রাজনৈতিক দলে পরিণত হয়।

২০০৭ সালে গাজা দখলের পর থেকে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সম্পর্ক সবসময়ই তিক্ত। এক দশকেরও বেশি সময় ধরে এই বিভক্তির কারণে পশ্চিম তীর ও গাজার মধ্যে কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব তৈরি হয়নি।

সম্প্রতি হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলের পক্ষ থেকে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মি মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু হামাস জানায়, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ না হলে এবং সেনা প্রত্যাহার না হলে তারা কোনো জিম্মিকে ছেড়ে দেবে না।

হামাসের এক নেতা বাসেম নাইম এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “মাহমুদ আব্বাস নিজের জনগণের এক বড় অংশকে অপমান করেছেন।”

তবু প্রেসিডেন্ট আব্বাসের বক্তব্যে ছিল কঠোর বার্তা—“যুদ্ধ আর নয়। জনগণের শান্তি চাই। হামাসকে এখনই গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত