সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে ক্ষোভ ঝেড়ে যা শেয়ার করলেন রুমিন ফারহানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে প্রকাশ্য কথার লড়াই এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানি ঘিরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পর এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ভবনের ঘটনাকে তিনি ‘টেস্ট ম্যাচ’ আখ্যা দেন।

এসময় রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির মধ্যেও অনেকেই আছেন, যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

পরবর্তীতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, রাজনৈতিক মতভেদ থাকলেও কোনো নারীর ব্যক্তিগত জীবন বা শরীর নিয়ে কটূ মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। তিনি রুমিনসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরোধিতা করেন।

তবে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি লেখেন-“এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?” একই সঙ্গে হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কিছু ছবি ও স্ক্রিনশটও পোস্ট করেন। যদিও তদন্তে দেখা যায়, ওই তথাকথিত ছাত্রলীগের প্যাড ভুয়া। এর আগেও একই ধরনের ভুয়া প্যাডে বিভিন্ন নাম ব্যবহার করে তা সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছিল।

রুমিন ফারহানার পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। কেউ তার মন্তব্যকে অশালীন উল্লেখ করে সমালোচনা করেন, আবার কেউ এতে সমর্থনও জানাচ্ছেন।

এর আগের দিন এনসিপি নেতাকর্মীদের হামলার প্রসঙ্গে রুমিন বলেন, তিনি একজন নারী হিসেবে শুনানিতে প্রথমে ধাক্কা খেয়েছেন। তার লোকজন প্রতিক্রিয়া দেখানোটা স্বাভাবিক ছিল, তবে বিষয়টি অতিরঞ্জিত করার কিছু নেই।

বর্তমানে রুমিন ও হাসনাত-দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। তাদের এই ব্যক্তিগত আক্রমণ ও কটূ ভাষার ব্যবহার রাজনীতির শালীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত