সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

২৭ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ২৮ হাজার কোটি টাকা, বাড়ছে বৈদেশিক মুদ্রার স্বস্তি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি: চলতি সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে হিসাব করা হয়েছে)।

রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের শুরু থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ দশমিক ২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারি পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি এ সাফল্যের মূল কারণ। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরে এসেছে।

শুধু আগস্ট মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ ডলার, যার টাকার অঙ্ক প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্সে রেকর্ড হয়েছিল ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, মাসভিত্তিক প্রবাসী আয়ের ধারা হলো

জুলাই ১৯১.৩৭ কোটি ডলার

আগস্ট ২২২.১৩ কোটি ডলার

সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি ডলার

অক্টোবর ২৩৯.৫০ কোটি ডলার

নভেম্বর ২২০ কোটি ডলার

ডিসেম্বর ২৬৪ কোটি ডলার

জানুয়ারি ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি ২৫৩ কোটি ডলার

মার্চ ৩২৯ কোটি ডলার

এপ্রিল ২৭৫ কোটি ডলার

মে ২৯৭ কোটি ডলার

জুন ২৮২ কোটি ডলার

জুলাই (২০২৫) ২৪৭.৮০ কোটি ডলার

আগস্ট (২০২৫) ২৪২ কোটি ২০ লাখ ডলার

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বাংলাদেশ অর্থনীতিকে নতুন শক্তি জোগাচ্ছে বলে মনে করছে অর্থনৈতিক বিশ্লেষকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত