সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার তিন দেশ, আতঙ্কে রাস্তায় মানুষ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। এতে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস শনাক্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়ে পাকিস্তানে। ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। অনেক জায়গায় মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে আতঙ্কে।

অন্যদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মিরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয় এবং মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের কম্পন সেখানে প্রায়ই দেখা যায়। তবে এবারের ভূমিকম্প তুলনামূলক শক্তিশালী হওয়ায় আশপাশের দেশগুলোতেও তা অনুভূত হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত