সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৯০ শতাংশ সিসিইউ ঢাকাকেন্দ্রিক, প্রান্তিক রোগীরা বঞ্চিত: ডা. জুবাইদা রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের অধিকাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার (১ জুলাই) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ সিসিইউ রাজধানীতে অবস্থিত। ফলে দূরবর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের সময়মতো চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ছে।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার ঘাটতি ও অবহেলার কারণে দেশের অনেক হাসপাতালেই প্রয়োজনীয় ক্রিটিক্যাল কেয়ার সুবিধা গড়ে ওঠেনি। এতে গুরুতর অসুস্থ অনেক রোগী উন্নত চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন। তিনি মনে করেন, জেলা সদর হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে রাজধানীর বাইরে উন্নত চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা জরুরি। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার সেবা সম্প্রসারণ করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, চলতি মাস থেকেই হাসপাতালগুলোতে আনসার সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ইতিহাসে স্বাস্থ্যখাত এবার দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই বরাদ্দ কার্যকরভাবে ব্যবহারের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

সম্মেলনে বক্তারা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৪
সূর্যোদয়ভোর ৬:০০
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৯
মাগরিবসন্ধ্যা ৫:২৪
এশা রাত ৬:৪০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৪
সূর্যোদয়ভোর ৬:০০
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৯
মাগরিবসন্ধ্যা ৫:২৪
এশা রাত ৬:৪০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত