সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

রাইসার শেষ বিদায়ে তার গ্রামে এমন কেউ ছিলনা যে রাইসার জন্য কাঁদেনি!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াল ঘটনায় নিখোঁজ হয়েছিল নয় বছরের ছোট্ট শিশু রাইসা মনি। শেষবারের মতো যখন নিজের গ্রামের মাটিতে ফিরল, তখন কফিনের ভেতরেই ফিরল সে,নিঃশব্দ, নিথর।

শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার বাজড়া গ্রামের গোপালপুর ইউনিয়নের ঈদগাহ ময়দানজুড়ে শুধু কান্না আর কান্না। শিশুটি যখন লাশ হয়ে গ্রামে ফিরল, তখন থেকে গোটা পাড়া জুড়ে শোকের মাতম। রাইসার মা শেষবারের মতো কফিন ছুঁয়ে ধরে যে কান্নায় ভেঙে পড়লেন, তাতে আকাশ-বাতাসও ভারী হয়ে উঠল। কেউ নিজেকে ধরে রাখতে পারেনি, পাশে থাকা এমন মানুষ ছিল না যে কাঁদনি।

তৃতীয় শ্রেণির এই শিশুটি ছিল বাবা ও মায়ের কলিজার টুকরো। বড় বোন সিনথিয়া আর ছোট ভাই রাফসানের সঙ্গে সেও হাসি-খুশিতে ভরা ছিল, না ছিল কোনো দুঃখের ছায়া। অথচ বিধাতা কেড়ে নিল সব,ছিন্নভিন্ন মুখমণ্ডল দেখে সিএমএইচে বাবার বুক ফেটে চৌচির হয়েছিল। ডিএনএ পরীক্ষার রিপোর্ট যখন জানিয়ে দিল, এ-ই সেই রাইসা, তখন কোনো ভাষাই ছিল না বাবার।

বৃহস্পতিবার রাতে যখন লাশ গ্রামে পৌঁছাল, তখন রাতের আঁধারেও ভেঙে পড়ল বাজড়া গ্রামের বুক। আজ শুক্রবার সকালে জানাজা পড়া হলো শত মানুষের অশ্রুজলে। জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার কবরস্থানে কবর দেওয়া হলো ছোট্ট পাখিটিকে।

তার চাচা ইমদাদুল শেখ কাঁদতে কাঁদতে বললেন, ‘রাইসাকে আজ ভোরে নিয়ে এসেছি। জানাজা শেষ, এখন আর কিছু বলার নেই।’

স্থানীয়রা বলছে, এমন মৃত্যু তারা কোনো দিন দেখেনি, একটি গ্রামের সবাই কাঁদছে এক শিশুর জন্য। ঈদগাহ ময়দানে দাঁড়ানো প্রতিটি চোখ অশ্রুসজল। মায়ের বুক ফাঁকা, বাবার বুক পুড়ে ছাই, অথচ কফিনের ভেতরে নিশ্চুপ রাইসা, কারও কোনো ডাক শোনার আর সুযোগ নেই তার।

একটি শিশুর মৃত্যু আর একটি গ্রামের অশ্রুতে ভেসে যাওয়া, শুধু শূন্যতা রেখে গেল ছোট্ট রাইসা মনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত