সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

আবারও সড়কে লাশের মিছিল” ২৪ ঘন্টার মধ্যে ১০ জেলায় ২৩ জনের মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: আবারও দেশের সড়ক পথে লাশের মিছিল। ২৪ ঘন্টায় দশ জেলার মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ২৩ জন, এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। এর মধ্যে সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গিয়েছে ভারতীয় এক দম্পতির। রাজশাহীর বেলপুকুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। একই জেলার নওহাটা জুট মিলে সামনে ঘাতক একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এদিকে রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশাটি নাটোর থেকে রাজশাহী আসার সময় বেলপুকুর চেকপোস্ট মোড়ে আসলে হঠাৎ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্ত্রী ছবি বিশ্বাসকে নিয়ে ভারতে যাচ্ছিলেন খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের প্রকৌশলী ভারতীয় নাগরিক অসীম কুমার। শনিবার সকালে ভোমরা ইমিগ্রেশনে যাওয়ার পথে সাতক্ষীরা সদর উপজেলার মিলবাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ ভারতীয় দম্পতি হন তিনি।

এদিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে পুলিশের টহল পিকআপ উল্টে মারা গিয়েছেন বিতান বড়ুয়া নামের এক পুলিশ কনস্টেবল। এ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ২ জন পুলিশ সদস্য।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লরি চাপায় তিনজূ দিনমজুর নিহত হয়েছেন। এবং গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

এছাড়াও ফেনীর ফুলগাজীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত । আহত হয়েছেন ৪ জন। মুন্সিগঞ্জ ও যশোরের বাসচাপায় নিহত হয় তিনজন।

রাজবাড়ীর পাংশায় বাঁধাকপিবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হেনা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের পার্বতীপুরে পিকআপের সাথে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫৪ বছর বয়সী মজিদ সরকার এবং ৪২ বছর বয়সী স্বাধীন লালু নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছে তিনজন। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার হলদিবাড়ি এলাকার রওশন পেট্রল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

সব মিলিয়ে গত ২৪ ঘন্টার মধ্যে দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে।। কোন ভাবেই সড়কে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। পুলিশ বলছে, মূলত নিয়ম না মেনে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এসব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত