সর্বশেষ
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা

উপদেষ্টা থাকাকালীন কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ ইসলামের চ্যালেঞ্জ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে সরব হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি কিছুদিন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে নির্বাচনের আগেই পদত্যাগ করেছেন। এখন যারা সরকারে আছেন, তাদেরই অভিযোগের প্রমাণ দিতে হবে বলে দাবি করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে নিজের বয়স ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং অন্য সবার মতোই সমান সম্মান প্রত্যাশা করেন।

এ সময় স্পিকার অধিবেশন কক্ষে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বিষয়টি ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। পরে সংসদের বিভিন্ন সদস্য নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

পুরো ঘটনায় সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত