সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

এক টাকাও অপব্যবহার করিনি, দুর্নীতি আমাকে ছুঁতে পারবে না: ডেপুটি স্পিকারের দৃঢ় ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সততা ও ন্যায়পরায়ণতার পথেই তিনি চলতে চান এবং জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেবেন না।

শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার কোনো অপব্যবহার তার মাধ্যমে হয়নি। তিনি আল্লাহকে সাক্ষী রেখে দাবি করেন, দায়িত্বে থাকা পর্যন্ত দুর্নীতি তাকে স্পর্শ করতে পারবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফল হতে হলে সততা, অধ্যবসায় ও সঠিক আদর্শ অনুসরণ করতে হবে। এলাকার সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বহু বছর ধৈর্য ধারণের পর জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন। ধৈর্য, সততা ও ন্যায়পরায়ণতার ফল হিসেবেই তিনি জনগণের ভালোবাসা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং আল্লাহর রহমত ও জনগণের আস্থার ফল।

এ সময় তিনি কলমাকান্দা ও দুর্গাপুরকে উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার সাহস না পায়, সে জন্য কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত