সর্বশেষ
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ৬৫ হাজার মানুষ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

​আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলে বাস্তুচ্যুত হয়ে ঘর ছেড়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ। আমেরিকান রেড ক্রসের তথ্যমতে, দ্রুত বিস্তার লাভ করা এই আগুনে ইতিমধ্যেই অন্তত ৭০০ বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে।

​সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে জানায়, দাবানলে সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ওয়াশিংটনের স্পোকেন কাউন্টি। সেখানে শত শত আবাসিক ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

​এদিকে, এই অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার প্রমাণ পেয়েছে স্থানীয় প্রশাসন। স্পোকেন কাউন্টি পুলিশ জানিয়েছে, দাবানল উসকে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে পরিচিত অন্যতম বড় দাবানলটির পেছনে সরাসরি জড়িত ছিলেন।

​জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পরিস্থিতি সামাল দিতে শত শত দমকলকর্মী টানা কাজ করে যাচ্ছেন। কিছু অঞ্চলে বাতাসের আর্দ্রতা ও আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় আগুন নিয়ন্ত্রণে আনায় অগ্রগতি দেখা গেছে। তবে স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির বিস্তৃত এলাকার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গত শনিবার শুরু হওয়া এই আগুনে ইতিমধ্যেই ৩ হাজার ২০০ হেক্টরেরও বেশি (প্রায় ৮ হাজার একর) বন ও আবাসিক ভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

​এছাড়াও বজ্রপাত থেকে সৃষ্ট ‘সিনলাহেকিন দাবানলে’ প্রায় ৮৫ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নিয়ন্ত্রণে ৮২০ জনেরও বেশি দমকল কর্মী দিনরাত কাজ করছেন। পাশাপাশি ‘লিটল জায়ান্ট ফায়ার’-এর আগুনে ওকানোগান-ওয়েনাচি জাতীয় বনের আরও ৫১ হাজার একরেরও বেশি বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

​জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী খরা, তীব্র দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার মিশ্র প্রভাবেই ওয়াশিংটনে এবারের দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত