সর্বশেষ
বাসররাতে মুখ ধোয়ার পর বউ’কে চিনতে পারলো না বর, কনে বদলের অভিযোগে মামলা দায়ের
রেকর্ডভাঙা গরমের সাক্ষী হতে যাচ্ছে ২০২৬
ভারতের পাল্টা শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের ক্ষোভ
ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩টি বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি
নোবেল শান্তি পুরস্কার পাইনি, তাই আমি শান্তি নিয়ে ভাবতেও বাধ্য নই: ট্রাম্প
আজ থেকে দেশের বাজারেও ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ
চিরকুট লিখে হাসপাতালে শিশুকে রেখে উধাও মা, অতঃপর যা হলো
ধানের শীষের পক্ষে ভোট না চাওয়ায় নারীকে পিটিয়ে মাথা ফাটালো যুবদল নেতা
সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই
বিএনপি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে: নাহিদ ইসলাম
নির্বাচনে বিএনপিকে বিশেষ সুবিধা? ইসির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুতর অভিযোগ
মাত্র ৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান
মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা, তদন্তের নির্দেশ আদালতের
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯
এলপিজি আমদানি করতে নীতিগত অনুমোদন পেল বিপিসি, বাজারে সরবরাহ বাড়বে

খাবার খাওয়ার পর দীর্ঘ সময় বসে থাকা ধূমপানের চেয়ে কম বিপজ্জনক নয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

লাইফস্টাইল: প্রতিদিন দীর্ঘ সময় ধরে বসে থাকার অভ্যাস স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে খাবার খাওয়ার পরপরই বসে থাকলে শরীরের বিপাকীয় প্রক্রিয়া ধীর হয়ে যায়, যার ফলে ওজন বৃদ্ধি, ধমনীতে চর্বি জমা এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। ভারতের কিমশেলথ ত্রিভান্দ্রম হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ধীনেশ ডেভিড জানিয়েছেন, এই অভ্যাস ধূমপানের ক্ষতিকর প্রভাবের সমান হলেও ধীরে ধীরে শরীরের ক্ষতি করে।

সারা দিন দীর্ঘ সময় বসে থাকার প্রভাবও ভয়ঙ্কর। ফরিদাবাদের অমৃতা হাসপাতালের চিকিৎসক ডা. মোহিত শর্মা জানান, দিনে ৬–৮ ঘণ্টার বেশি সময় বসে থাকলে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ক্যানসার এবং অকালমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৮ ঘণ্টার বেশি বসে থাকেন তাদের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৩৪% বেশি। অন্যদিকে দিনে মাত্র ১–৫টি সিগারেট খাওয়া ব্যক্তির হৃদরোগের ঝুঁকি ৪০–৫০% বেশি।

শুধু হৃদরোগ নয়, দীর্ঘ সময় বসে থাকা ঘাড়, পিঠ ও কাঁধে ব্যথা, রক্ত সঞ্চালনের সমস্যা, পেশি দুর্বল হওয়া এবং হাঁটার সময় সহজে আঘাত পাওয়ার ঝুঁকিও বাড়ায়। হায়দরাবাদের যশোদা হাসপাতালের ডা. কে. সোমনাথ গুপ্ত বলেন, পেশি দুর্বল হলে হাঁটা-চলা ও ব্যায়াম করার সময় সহজেই আঘাত লাগতে পারে।

ডা. মোহিত শর্মা কিছু সহজ পরামর্শ দিয়েছেন, যা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে:

প্রতি ২ ঘণ্টা পর উঠে সামান্য হাঁটাহাঁটি করুন।

পানি পান করতে উঠে দাঁড়ান।

সঠিক ভঙ্গিতে পিঠ সোজা করে বসুন।

মাঝে মাঝে স্ট্রেচিং বা ঘরে ছোট্ট হাঁটাহাঁটি করুন।

চিকিৎসকরা সতর্ক করেছেন, দীর্ঘ সময় বসে থাকা শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও ক্ষতিকর। এতে মনোযোগ কমে যায়, উদ্যম হারিয়ে যায়। তাই সক্রিয় থাকা, নিয়মিত হাঁটা ও সহজ ব্যায়ামের মাধ্যমে জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনুন। সুস্থ থাকতে চাইলে শুধু ধূমপান ছাড়লেই হবে না, বসে থাকার অভ্যাসও পরিবর্তন করতে হবে।

সূত্র: ইন্ডিয়ান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৪
সূর্যোদয়ভোর ৬:৪২
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৪
সূর্যোদয়ভোর ৬:৪২
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত