সর্বশেষ
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা

খেজুরের রস ছাড়াই গুড়! মানিকগঞ্জে ভোক্তা প্রতারণার ভয়ংকর চিত্র

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস ব্যবহার না করে ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ ও বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কোকিল উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে খেজুরের রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে গুড় তৈরি করে আসছিলেন। অভিযানের সময় তাকে ও তার স্ত্রীকে সরাসরি গুড় তৈরির কাজে যুক্ত অবস্থায় পাওয়া যায়।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, অভিযানের সময় চুলা, গুড় তৈরির সরঞ্জাম, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

যদিও অভিযানের সময় কোকিল উদ্দিনের স্ত্রী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা মাঝে মাঝে সীমিত পরিমাণে রস ছাড়া গুড় তৈরি করতেন। তবে তার ছেলে হৃদয় হোসেন বলেন, তিনি আলাদা সংসারে বসবাস করেন এবং এই কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না। পাশাপাশি ভবিষ্যতে তার মা ভেজাল গুড় তৈরি করবেন না বলেও আশ্বাস দেন।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খেজুরের রস না থাকলেও নিয়মিতভাবে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করা হতো। ভোক্তাদের বিভ্রান্ত করে বাজারজাত করার উদ্দেশ্যেই এই গুড় প্রস্তুত করা হচ্ছিল।

তিনি আরও জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত