সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মাধ্যমে দলীয় প্রধানের পদ শূন্য হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই শূন্যপদে স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব গ্রহণের বিধান রয়েছে সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্য। সে অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন, এমনটাই মনে করছেন দলটির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা।

খালেদা জিয়া অসুস্থ ও কারাবন্দি থাকা অবস্থায় দীর্ঘ সময় ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। তবে মৃত্যুর পরও আনুষ্ঠানিক ঘোষণার অভাবে দলীয় কার্যক্রমে তাকে এখনও ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবেই উল্লেখ করা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হওয়ার কথা। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল প্রচারে কেবলমাত্র বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে। এ কারণে নির্বাচন সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, প্রচার শুরুর আগেই বিএনপিকে দলীয় প্রধানের বিষয়টি স্পষ্ট করতে হবে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মহলের ভাষ্য অনুযায়ী, দলীয় প্রধান কে হবেন, তা নির্ধারণের এখতিয়ার সংশ্লিষ্ট দলের। প্রচার শুরু হওয়ার সময় যিনি দলীয় প্রধান থাকবেন, কেবল তার ছবিই ব্যবহার করা যাবে।

বিএনপির একাধিক নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে নতুন করে কোনো ঘোষণা বা কাউন্সিল আয়োজন বাধ্যতামূলক নয়। তবে রাজনৈতিক বাস্তবতা ও শোকের পরিবেশ বিবেচনায় দলটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

দলীয় নেতাদের মতে, খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপি সাত দিনের শোক পালন করছে। এমন আবহে তাৎক্ষণিকভাবে নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা না দেওয়াকেই শালীন ও সম্মানজনক মনে করছেন তারেক রহমান নিজেও।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তার পদে বহাল থাকবেন। সে বিবেচনায় গঠনতান্ত্রিকভাবে তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।

২০০৯ সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেও তিনি দলীয় নেতৃত্ব পরিচালনা করে আসেন। সম্প্রতি তিনি সপরিবারে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত