সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

গাজীপুরে একই পরিবারের ৫ খুন: শিশুদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। শিশুদের মরদেহ দেখে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এমন হৃদয়বিদারক দৃশ্য তিনি আগে কখনও দেখেননি।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নিহত শিশুদের অবস্থা দেখে তার খুব কষ্ট হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না।

ঘটনাটি ঘটেছে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে। শুক্রবার গভীর রাতে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।

নিহতরা হলেন শারমিন, তার তিন মেয়ে মীম, মারিয়া ও ফারিয়া এবং তার ভাই রসুল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের কর্তা ফুরকান মিয়া প্রায় এক বছর আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। স্বজনদের দাবি, শনিবার ভোরে তিনি ফোন করে হত্যার কথা স্বীকার করে পালিয়ে যাওয়ার কথা জানান।

ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, কোমল পানীয় এবং কিছু লিখিত কাগজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহকে হত্যার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত