সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

জবির একমাত্র ছাত্রী হলে ১৩ পদের ১০টিতে শিবির সমর্থিত প্যানেলের জয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আওতায় একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’। ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৩টি পদের মধ্যে ১০টিতেই বিজয়ী হয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘অপরাজিতার অগ্রযাত্রা’, যারা দুটি পদে জয় পেয়েছে।
এছাড়া একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৫৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী জান্নাতুল উম্মে তারিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপরাজিতার অগ্রযাত্রা প্যানেলের ফারজানা রিমি পেয়েছেন ২৩৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্যের সুমাইয়া তাবাসসুম। এ পদে তার প্রতিদ্বন্দ্বী অপরাজিতার অগ্রযাত্রার প্রার্থী সাদিয়া সুলতানা নেলি পেয়েছেন ৩১৪ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্যের রেদওয়ানা খাওলা। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপরাজিতার অগ্রযাত্রার শেখ তাসলিমা জাহান মুন পেয়েছেন ৪০৪ ভোট।

এছাড়া অন্যান্য পদে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে অপরাজিতার অগ্রযাত্রার ফারজানা আক্তার নির্বাচিত হয়েছেন। সংস্কৃতি সম্পাদক, পাঠাগার সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোছা. খাদিজা খাতুন।

এই ফলাফলের মাধ্যমে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত