সর্বশেষ
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি

ডলার নিয়ে কারসাজি রুখতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক,প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিবে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি: ডলারের বাজারে অস্থিরতা রোধে আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এক ঘোষণা দিয়েছেন—যদি কোনো ব্যাংক ইচ্ছাকৃতভাবে ডলারের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল (১৫ মে) রাজধানীর বনানীতে আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ (এমএমআই)’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাজারে হস্তক্ষেপ করবে। ডলারের মূল্যবৃদ্ধি যদি কাঙ্ক্ষিত সীমার বাইরে চলে যায় বা টাকার অবমূল্যায়ন বেশি হয়ে যায়, তাহলে হস্তক্ষেপের প্রয়োজনীয় হাতিয়ার আমাদের রয়েছে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে ব্যাংকগুলোর কার্যক্রমের ওপর তদারকি বাড়ানো হয়েছে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে রেফারেন্স রেটের কাছাকাছি দরে ডলার লেনদেনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “উন্নয়নের জন্য বড় কোনো সংস্কারের দরকার হয় না, বরং কার্যকর নীতি ও সঠিক বাস্তবায়নই যথেষ্ট। জাপান মাত্র ১৫ বছরে অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছিল। অনেক এশীয় দেশও একইভাবে ঘুরে দাঁড়িয়েছে।”

অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। প্রতি মাসেই দেশের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণে এই আয়োজন চলবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদি সাত্তার ও সংস্থার মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

ডলারের বাজারে স্থিতিশীলতা বজায়
বাজারভিত্তিক ডলারের দামের সিদ্ধান্ত কার্যকর হওয়ার দুই দিন পরও এখন পর্যন্ত বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে। অধিকাংশ ব্যাংক ১২২ টাকার মধ্যেই ডলার ক্রয়-বিক্রয় করছে। কিছু ব্যাংক ১২২ টাকায় রেমিট্যান্স কিনে ১২৩ টাকায় বিক্রি করছে।

বাংলাদেশ ব্যাংক প্রতিদিনই রেফারেন্স রেট প্রকাশ করছে, যা বর্তমানে ১২১ টাকা ৯৯ পয়সা। ব্যাংকগুলোকে বলা হয়েছে, রেফারেন্স রেটের কাছাকাছি দরে লেনদেন করার জন্য। বাজারে এখন পর্যন্ত ডলারের দামে বাড়তি চাপ পড়েনি, বরং কিছুটা কমতিই লক্ষ্য করা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত