সর্বশেষ
কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধী দলের প্রতিবাদ
জাতীয় সংসদকে অর্থবহ ও কার্যকর দেখতে চাই: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র: স্পিকার
ইসলাম ধর্মকে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ও সত্য ধর্ম ঘোষণা দিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন চাঁদপুরের বৈশাখী রানী পাল
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন: ট্রাম্প
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন: ট্রাম্প
দেশের বাজারে সোনার দামে বিশাল পতন, আজ থেকেই বিক্রি নতুন দাম
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ
আজকের জন্য ঢাকা শহরে যেসব সড়ক এড়িয়ে চলবেন
যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ইরানের, এফবিআইর সতর্কতা
সৌদি আরব, ইরাক ও বাহরাইনে ইরানের হামলা
এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের ওপর ছাত্রশক্তির হামলার অভিযোগ
ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

দখ*ল*দার ইহুদিবাদী ইসরাইলের বোমা হামলায় মৃত্যুর আগে যা লিখে গিয়েছেন ফিলিস্তিনি জনপ্রিয় কবি হিবা আবু নাদা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্কঃ   স্পেশাল করেসপন্ডেন্ট হুসাইন আল আজাদ।    দখ*লদা*র ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মারা গিয়েছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গিয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই গত ২০ অক্টোবর গাজার দক্ষিণ অংশে অবস্থিত নিজ বাসভবনেই বোমার আঘাতে নিহত হন ফিলিস্তিনের জনপ্রিয় কবি হিবা আবু নাদাল। (দার দিওয়ান) হিবা আবু নাদার আলোচিত একটি বইয়ের নাম। এই বইটির ইংরেজি নামের বাংলা করলে এর অর্থ দাঁড়ায়‘মৃতের জন্য অক্সিজেন নয়”।

হিবা আবু নাদা মাত্র ৩২ বছর বয়সেই ফিলিস্তিনের মধ্যে জনপ্রিয় প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন। তিনি ২০১৬ সালে পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের সম্মানজনক শারজা পুরস্কার। কিন্তু ইসরাইলের হামলায় মৃত্যুর পরই ফিলিস্তিনিদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন হিবা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফিলিস্তিনিরা তাঁকে নিয়ে কলিজা ছেঁড়া শোকের মাতম করছে। অনেকেই তাঁর লেখা কবিতা পোস্ট করছেন। মৃত্যুর পর তাঁর ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলোর ভাষা ঠিক যেমন ছিল, আওয়ার টাইমস নিউজ পাঠক/ পাঠিকাদের জন্য বাংলাতে তা হুবহু তুলে ধরা হলো।

“আমরা এখন সপ্তম জান্নাতে”
সেখানে গড়ে উঠেছে নতুন একটি শহর।
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছে রোগী আর চিকিৎসকেরা।
শিক্ষকেরা শিশুদের ওপর আর রাগছে না,
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই কোন ব্যথা।
ক্যামেরায় জান্নাতের ফটো তুলছে নিউজ রিপোর্টাররা।
আর কবিরা, যারা অমর প্রেমের গান গায়—
সবাই গাজার বাসিন্দা।
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।

সামাজিক যোগাযোগ মাধ্যম (অ্যাক্স-এ(টুইটারে) হিবা আবু নাদা তাঁর সর্বশেষ টুইট করেছিলেন ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। গাজায় দখল*দার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার ঠিক সেই রাতেই নিজের মাতৃভাষার অক্ষরে হিবা লিখেছিলেন, গাজার রাত রকেটের আভা ছাড়া অন্ধকার! বোমার আওয়াজ ছাড়া শান্ত, প্রার্থনার শান্তি ছাড়া ভয়ংকর, শহীদদের নূর ছাড়া কালো। শুভ রাত্রি গাজা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৬
সূর্যোদয়ভোর ৬:১১
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৬
এশা রাত ৭:২১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৬
সূর্যোদয়ভোর ৬:১১
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৬
এশা রাত ৭:২১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত