সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

দগ্ধদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ: ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ। |

ডেস্ক রিপোর্ট: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দগ্ধদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দিয়েছেন তিনি।

২৬ জুলাই (শনিবার) রাতে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে যান ড. ইউনূস। প্রায় এক ঘণ্টা পরিদর্শনের সময় তিনি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং আহত রোগীদের অবস্থা জানতে চান।

অধ্যাপক নাসির জানান, বর্তমানে সেখানে ৪ জন গুরুতর, ৯ জন সিভিয়ার এবং ২৩ জন মধ্যম পর্যায়ের দগ্ধ রোগী চিকিৎসাধীন। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন চিকিৎসায়।

প্রধান উপদেষ্টা সরঞ্জাম বা ওষুধের কোনো ঘাটতি আছে কিনা জানতে চাইলে পরিচালক জানান, সরকারের পক্ষ থেকে সবকিছুই সরবরাহ করা হয়েছে এবং কিছু বিশেষ সরঞ্জাম বিদেশি টিম সঙ্গে করে এনেছে।

বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, প্রাথমিকভাবে ১০টির বেশি হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে দ্রুত স্থানান্তরের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে ডিএনএ শনাক্তকরণের জন্য সময় লেগেছে কিছু দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে।

একইসঙ্গে অ্যাম্বুলেন্স সংকট ও জরুরি সেবা ব্যবস্থায় ঘাটতির বিষয়গুলোও উন্মোচিত হয়েছে বলে জানান তিনি। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকগুলো চিহ্নিত করে অবিলম্বে করণীয় সুপারিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন।

পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের স্বজনদের প্রতি সহানুভূতিশীল হওয়ার নির্দেশও দিয়েছেন।

শেষে ড. ইউনূস দগ্ধদের সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, সেবাকর্মী এবং বিদেশি চিকিৎসকদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত