সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে (সোমবার ঈদ)

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ: রিপোর্টার: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামী সোমবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিন মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন, ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে। প্রায় ৩৫ হাজার মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকা মহানগরীতে ১শ ১১টি ঈদগাহে এবং ১৫শ ৭৭টি মসজিদসহ মোট ১৭শ ৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ডিএমপির বম্ব স্কোয়াড, সোয়াট ও ক্যানাইন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

মুসল্লিদের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জিরো পয়েন্ট, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোল রুম গ্যাপ এবং মৎস্যভবন ক্রসিং এলাকায় ডাইভারশন থাকবে।

সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে স্বস্তিদায়ক পরিবেশ লক্ষ্য করা গেছে। বাস, ট্রেন ও লঞ্চ যথাসময়ে ছেড়েছে এবং অতিরিক্ত যাত্রীবহন দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত তৎপর রয়েছে।

 

 

 

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত