সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের বিভিন্ন জেলার আকাশে রহস্যময় আলোর ঝলক, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় আকাশে দেখা গেছে রহস্যময় আলোর ঝলক। কক্সবাজার, মাদারীপুরসহ কয়েকটি এলাকার মানুষ হঠাৎ আকাশে অস্বাভাবিক আলোকরেখা দেখতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশে উজ্জ্বল আলোর মতো কিছু দেখা যায়, যা কয়েক মুহূর্ত স্থায়ী ছিল। কেউ এটিকে উল্কাপাত মনে করেছেন, আবার কেউ দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের আলোকচ্ছটা বলে ধারণা করছেন।

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অবস্থান করা কয়েকজন জানান, তারা আকাশে হঠাৎ ভিন্নধর্মী আলো দেখতে পান এবং সেটি মোবাইলে ধারণ করেন। একই ধরনের দৃশ্য মাদারীপুরের বিভিন্ন এলাকাতেও দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি আবহাওয়াজনিত কোনো ঘটনা নয়। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী কোনো দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা মহাকাশসংক্রান্ত কার্যক্রমের কারণে আকাশে এমন আলোর সৃষ্টি হয়ে থাকতে পারে।

এর আগেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা মহাকাশযান উৎক্ষেপণের সময় আকাশে এমন আলোকচ্ছটা দেখা যাওয়ার ঘটনা ঘটেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত