সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ধর্ষণে জড়িতদের কোনো রাজনৈতিক আশ্রয় হবে না: আইনমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা সমর্থন থাকলেও আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালেই ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এ বক্তব্য দেন। তিনি বলেন, নরসিংদী কিশোরী ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদের আশ্রয় দেয়ার চেষ্টা করা হলে শেকড় থেকে উপড়ে ফেলা হবে। এ ছাড়াও মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যাকাণ্ডও সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

মন্ত্রী প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। সরকারি বরাদ্দের প্রতিটি টাকার হিসাব সঠিকভাবে নেওয়া হবে। সড়ক ও অবকাঠামো নির্মাণে কোনো অনিয়ম বা কম্প্রমাইজ হবে না।

এছাড়া কমিশনবাজি, চাঁদাবাজি ও হুমকিসহ অন্য ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে। মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা অপরাধ করেছে, তাদের শাস্তি ভোগ করতে হবে।

সভায় ঝিনাইদহ-২, ৩ ও ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত