সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

নতুন ছাত্রসংগঠনের কমিটিতে বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ায় উত্তেজনা, প্রতিবাদে বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠনের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পরও তাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এর প্রতিবাদে তারা সংগঠনটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনের নতুন কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা দাবি করেন, আন্দোলনে যখন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু হটেছিল, তখন মূল নেতৃত্ব দিয়েছিল বেসরকারি শিক্ষার্থীরা। কিন্তু কমিটি ঘোষণায় দেখা যায়, কেন্দ্রীয় পদগুলো দখল করেছেন শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, কমিটি ঘোষণার সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় পরিস্থিতি। এতে কয়েকজন আহত হন এবং তাদের চিকিৎসা নিতে হয়।

বিক্ষোভে উপস্থিত থাকা তরিকুল ইসলাম নাহিদ বলেন,
“যারা আন্দোলনকে এক দফায় রূপ দিয়েছিল, তারা আজ উপেক্ষিত। সংগঠনের নাম গণতান্ত্রিক হলেও এতে কোনো প্রতিনিধিত্ব নেই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পদ নিয়েছে। আমরা এই স্বেচ্ছাচারী কমিটিকে মানি না!

তিনি আরও জানান, নতুন কমিটিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জায়গা পেয়েছেন, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের রাখা হয়নি।

কমিটির ঘোষণার পর বিক্ষোভকারীরা বাংলামোটরে সড়ক অবরোধ করেন। তারা জানান, কমিটি পুনর্গঠন করে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।

এদিকে, সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ দাবি করেছে যে, বিক্ষোভকারীরা মূলত সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে চায়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত কমিটি সংশোধন না হবে এবং সবাইকে সমানভাবে অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন তারা সংগঠনটির কোনো কার্যক্রমে অংশ নেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে তারা আরও বড় কর্মসূচির ডাক দিতে পারেন বলে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত