সর্বশেষ
হঠাৎ মরণব্যাধি করোনা ভাইরাসের হানা, এখন পর্যন্ত ২ জনের মৃত্যু! জরুরী সতর্কতা
আনোয়ারার বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেব না: নাহিদ ইসলাম
আর্জেন্টিনা-ব্রাজিল দলকে শিশু হ/ত্যাকারী জা/লিম ই/হুদী ই/জরাইলি দোসর আক্ষা দিয়ে সমর্থন ছেড়ে দিচ্ছে লক্ষ লক্ষ মুসলিম যুবক
ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের পাল্টা হামলা
সুইজারল্যান্ডকে ৩ গোলে বিধ্বস্ত করে দীর্ঘ ৪০ বছর পর বছর পর সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা
বেলিংহ্যামের বিধ্বংসী জাদুতে দানব হল্যান্ডের নরওয়েকে বিধ্বস্ত করে সেমিফাইনালে ইংল্যান্ড
ন্যূনতম লজ্জা থাকলে মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন শেখ হাসিনা: সারজিস আলম
যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা ইরানের
আজকের স্বর্ণের দাম: ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি, অ্যাসিস্টে অনন্য কীর্তি
চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি: রুমিন ফারহানা
বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়: হাসনাত আবদুল্লাহ
লিওনেল মেসি যত দিন চাইবেন, তত দিনই বিশ্বসেরাদের কাতারে থাকবেন: কোচ স্কালোনি
বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা মোজতবা খামেনির
দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব: মাওলানা মামুনুল হক

ন্যূনতম লজ্জা থাকলে মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন শেখ হাসিনা: সারজিস আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার ন্যূনতম লজ্জাবোধ ও ব্যক্তিত্ব থাকলে তিনি জনসমক্ষে আসার পরিবর্তে ভারতে আত্মহত্যা করতেন। তিনি বলেন, অতীতের রাজনৈতিক অধ্যায় নিয়ে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

বক্তব্যে সারজিস আলম শেখ মুজিবুর রহমানের পরিবার সম্পর্কেও সমালোচনামূলক মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন অতীতের রাজনীতির পরিবর্তে নতুন সম্ভাবনা ও পরিবর্তনের রাজনীতি দেখতে চায়।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত সাড়ে চার মাসে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে দলীয় বিবেচনা করা হয়েছে। তার ভাষ্য, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সব নাগরিকের জন্য সমানভাবে নিশ্চিত হওয়া উচিত।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অতীতে সংবাদমাধ্যম রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং বর্তমানে আবারও সত্য প্রকাশে বাধা তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জনগণের উদ্দেশে সারজিস আলম বলেন, এনসিপি নতুন রাজনৈতিক দল হলেও জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করছে। তিনি দাবি করেন, জনগণ সুযোগ দিলে সেই আস্থার মর্যাদা রক্ষায় দল সর্বোচ্চ চেষ্টা করবে।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন, গোমস্তাপুর উপজেলা এনসিপির নেতা আবু মাসুদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত