সর্বশেষ
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখে আলোড়ন, সুরাইয়া জান্নাতকে বাবার ১ লাখ টাকা পুরস্কার
শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ কোনভাবেই সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন
ফিলিস্তিন প্রশ্নে আবারও স্পষ্ট বার্তা বাংলাদেশের, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অটল সমর্থনের পুনর্ব্যক্ত
সাইদ আমাকে শেষ করে দিয়েছে, এখন সে আমাকে বিয়ে না করলে এ বাড়ি থেকে আমি যাবো না: বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন
দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে জরুরি বৈঠক, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইসরাইলকে কড়া হুঁশিয়ারি, ‘যে কোনো হুমকির তাৎক্ষণিক বিধ্বংসী জবাব দেবে ইরান’
নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী
ইরানের পর এবার সেনেগালের সাথে ফিফার নির্লজ্জ জঘন্য অবিচার! ২০২৬ বিশ্বকাপ অবশ্যই বয়কট করা উচিত মুসলিম বিশ্বের
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
দাম কমার পর আজ দেশের বাজারে কত টাকায় মিলছে এক ভরি সোনা ও রুপা?
ভূমিকম্পের পর লাল হয়ে উঠল কারাকাসের আকাশ, আতঙ্ক ছড়ালেও মিলেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা
৯০ শতাংশ সিসিইউ ঢাকাকেন্দ্রিক, প্রান্তিক রোগীরা বঞ্চিত: ডা. জুবাইদা রহমান
গল্পগুজব নয়, রোগীদের চিকিৎসায় মনোযোগ দিন: চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

বিশ্ববাজারে দরপতনের পর দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাব এবং স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুধু স্বর্ণ নয়, কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার অলঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

এর আগে ২৯ জুনও স্বর্ণের দাম কমানো হয়েছিল। মাত্র এক দিনের ব্যবধানে আবারও নতুন করে দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে এবং ৪৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছিল স্বর্ণ। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত