সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ব্যাটারিচালিত রিকশার ওপর আসছে অগ্রিম আয়কর, বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছে সরকার। প্রথমবারের মতো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে উচ্চবিত্তদের জন্য নতুন করে ‘সম্পদ কর’ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাজেট পরিকল্পনা অনুযায়ী, মোটরসাইকেলের সিসি অনুযায়ী বার্ষিক কর নির্ধারণ করা হতে পারে। ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলে ১ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসিতে ৩ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ৫ হাজার টাকা কর আরোপের প্রস্তাব রয়েছে।

এছাড়া ৩ হাজার ৫০০ সিসির বেশি বিলাসবহুল গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার পরিকল্পনা করা হয়েছে। তবে ১ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির বিদ্যমান কর অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কিছু স্বস্তির ব্যবস্থাও রাখা হচ্ছে। করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে ধাপে ধাপে ৪ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমাও বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সরকারের লক্ষ্য হচ্ছে সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং উচ্চ আয়ের ব্যক্তিদের কর ব্যবস্থার আওতায় আরও কঠোরভাবে আনা।

আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হতে পারে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত