সর্বশেষ
বাসররাতে মুখ ধোয়ার পর বউ’কে চিনতে পারলো না বর, কনে বদলের অভিযোগে মামলা দায়ের
রেকর্ডভাঙা গরমের সাক্ষী হতে যাচ্ছে ২০২৬
ভারতের পাল্টা শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের ক্ষোভ
ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩টি বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি
নোবেল শান্তি পুরস্কার পাইনি, তাই আমি শান্তি নিয়ে ভাবতেও বাধ্য নই: ট্রাম্প
আজ থেকে দেশের বাজারেও ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ
চিরকুট লিখে হাসপাতালে শিশুকে রেখে উধাও মা, অতঃপর যা হলো
ধানের শীষের পক্ষে ভোট না চাওয়ায় নারীকে পিটিয়ে মাথা ফাটালো যুবদল নেতা
সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই
বিএনপি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে: নাহিদ ইসলাম
নির্বাচনে বিএনপিকে বিশেষ সুবিধা? ইসির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুতর অভিযোগ
মাত্র ৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান
মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা, তদন্তের নির্দেশ আদালতের
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯
এলপিজি আমদানি করতে নীতিগত অনুমোদন পেল বিপিসি, বাজারে সরবরাহ বাড়বে

ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলে তুরস্ক গর্বিত হবে বললেন প্রেসিডেন্ট এরদোয়ান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জি২০ বৈঠকে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নয়াদিল্লী গিয়ে রবিবার সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁর কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি নিয়ে জানতে চায়া হলে, তিনি বলেন: ভারতের মতো দেশ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে পারলে, আমি গর্বিত হবো। আপনারা জানেন যে, বিশ্ব পাঁচটা (নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য) দেশের তুলনায় অনেক বড় ও ব্যাপক। এদের বাইরে থাকা বাকী সব দেশ যেনো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে পারে, সেজন্যে রোটেশন পদ্ধতি চালু করা উচিত। তাহলে সবার সামনেই সুযোগ আসবে। নিরাপত্তা পরিষদ মানে তো শুধু আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও বৃটেন নয়, বরং তার বাইরের সব দেশকেও গুরুত্ব দিতে হবে। দক্ষিণ এশিয়ায় ভারত হলো তুরস্কের বাণিজ্যিক সবচেয়ে বড় সহযোগী। দু’ দেশের মাঝে সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ ও সম্ভাবনা আছে।

জি২০ শীর্ষ বৈঠকে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছেন যে, জাতিসংঘের স্থায়ী সদস্য হতে ভারতের দাবি তিনি সমর্থন করেন।

জি২০ শীর্ষ বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন এরদোয়ান। এরপর তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, আর্থিক ও অন্য ক্ষেত্রে দু’ দেশের সহযোগিতা আরো বাড়বে বলে তিনি মনে করেন। এছাড়া, তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও মিসরের প্রসিডেন্ট আব্দেল ফাতেহ আস-সিসির সাথেও বৈঠক করেছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পক্ষে থাকাটা এরদোয়ানের নিতান্তই কূটনৈতিক অবস্থান। কেননা, তিনি বেশ ভালো করেই জানেন যে, নিরাপত্তার পরিষদের ৫ সদস্যের মাঝে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও বৃটেন ভারতকে সমর্থন করলেও ভারতের চিরশত্রু চীন এটা কোনোভাবেই সমর্থন করবে না। কাজেই, শুধু শুধু বাণিজ্যিক বন্ধু ভারতকে অসন্তুষ্ট না করে বরং কূটনৈতিকভাবে এখন ভারতকে সমর্থন দিলে, ভবিষ্যতে তুরস্কের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার প্রশ্নে ভারতের সমর্থন পাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। সূত্র: ডয়চে ভেলে ও অন্যান্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৪
সূর্যোদয়ভোর ৬:৪২
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৪
সূর্যোদয়ভোর ৬:৪২
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত