সর্বশেষ
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণে বড় পদক্ষেপ, আগস্ট থেকে ৪৮১ জনের গেজেট বাতিল
হঠাৎ স্বর্ণের বাজারে পরিবর্তন, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের চিন্তা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আগামী ২ মাসে জ্বালানির কোনো সংকট হবে না: মনির হোসেন চৌধুরী
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান
তারেক রহমানের কন্যা জাইমা রহমান আগামীর প্রধানমন্ত্রী হতে পারেন, এমন স্বপ্ন দেখতেই পারি: শিক্ষামন্ত্রী
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ ট্রাম্প, তবুও অভিযান পুরো শেষ হয়নি
ই-হেলথ কার্ড পাচ্ছে জনগণ, ১৮০ দিনের কর্মসূচিতে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে, ব্যর্থ আলোচনার পর বাড়ছে নতুন সংঘাতের শঙ্কা
আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা
ই/ সরাইলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ্
১৬ বছর পর আবারও শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আজ থেকে সারাদেশে একযোগে আয়োজন
পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির অংশ, ইসলাম এর সঙ্গে বিরোধ করে না: এমপি সাইফুল আলম
যুদ্ধের মাঝেও তেল বিক্রি অব্যাহত রেখেছে ইরান, নিষেধাজ্ঞার মধ্যেও বাজারে সক্রিয় উপস্থিতি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চীনের উপ-প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যত সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিন।

চীনের পক্ষ থেকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে রাশিয়া যায় চীনের একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেন চীনের উপ-প্রধানমন্ত্রী।

এদিকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে চীনের তরফ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বৈঠকে চীনকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় পুতিন বলেন, চীন ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে রয়েছে।

পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে দুই পক্ষের সহযোগিতা আরো মসৃণ হয়েছে। রাশিয়া-চীন সহযোগিতা একটি নতুন মাত্রা পেয়েছে উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে চীনের উপর যথেষ্ট আস্থা আছে রাশিয়ার।

এ সময় চীনের উপ-প্রধানমন্ত্রী চাং বলেন, দুই রাষ্ট্রপ্রধানের নির্দেশনায় চীন-রাশিয়ার নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও উচ্চ পর্যায়ের কার্যক্রম বজায় রেখেছে।

চীনের উপ-প্রধানমন্ত্রী চাং আরো বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো এবং অগ্রগতি ও নতুন অর্জনের পথে দুই দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ার ব্যাপারে উভয় দেশের রাষ্ট্রপ্রধানগণ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে তা বাস্তবায়নে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২০
সূর্যোদয়ভোর ৫:৩৮
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:২০
এশা রাত ৭:৩৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২০
সূর্যোদয়ভোর ৫:৩৮
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:২০
এশা রাত ৭:৩৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত