সর্বশেষ
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখে আলোড়ন, সুরাইয়া জান্নাতকে বাবার ১ লাখ টাকা পুরস্কার
শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ কোনভাবেই সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন
ফিলিস্তিন প্রশ্নে আবারও স্পষ্ট বার্তা বাংলাদেশের, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অটল সমর্থনের পুনর্ব্যক্ত
সাইদ আমাকে শেষ করে দিয়েছে, এখন সে আমাকে বিয়ে না করলে এ বাড়ি থেকে আমি যাবো না: বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন
দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে জরুরি বৈঠক, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইসরাইলকে কড়া হুঁশিয়ারি, ‘যে কোনো হুমকির তাৎক্ষণিক বিধ্বংসী জবাব দেবে ইরান’
নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী
ইরানের পর এবার সেনেগালের সাথে ফিফার নির্লজ্জ জঘন্য অবিচার! ২০২৬ বিশ্বকাপ অবশ্যই বয়কট করা উচিত মুসলিম বিশ্বের
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
দাম কমার পর আজ দেশের বাজারে কত টাকায় মিলছে এক ভরি সোনা ও রুপা?
ভূমিকম্পের পর লাল হয়ে উঠল কারাকাসের আকাশ, আতঙ্ক ছড়ালেও মিলেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা
৯০ শতাংশ সিসিইউ ঢাকাকেন্দ্রিক, প্রান্তিক রোগীরা বঞ্চিত: ডা. জুবাইদা রহমান
গল্পগুজব নয়, রোগীদের চিকিৎসায় মনোযোগ দিন: চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

রেকর্ডভাঙা গরমের সাক্ষী হতে যাচ্ছে ২০২৬

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ২০২৬ সাল বিশ্ব ইতিহাসের চারটি উষ্ণতম বছরের একটি হতে পারে। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার পূর্বাভাস অনুযায়ী চলতি বছরটি রেকর্ডভাঙা উষ্ণ বছরগুলোর তালিকায় থাকতে পারে।

ক্লাইমেটডাটা.সিএ ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা জানিয়েছে, শিল্পবিপ্লবের আগের সময়ের (১৮৫০-১৯০০) তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৩৫ থেকে ১.৫৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এ বিশ্লেষণে প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে যে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করতে পারে।

বিজ্ঞানীরা মনে করেন, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তবে ২০২৩-২৪ সালের শক্তিশালী এল নিনো আবহাওয়ার ঘটনাও সাম্প্রতিক উষ্ণতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও কোনো একটি বছরে ১.৫ ডিগ্রি সীমা অতিক্রম করাকে চুক্তি ভঙ্গ হিসেবে ধরা হয় না, তবুও বিজ্ঞানীরা বলছেন, এই প্রবণতা উদ্বেগজনক।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা বাড়লে তাপপ্রবাহ, খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি আরও বেড়ে যাবে। এর ফলে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে।

এনভায়রনমেন্ট কানাডার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। একই ধরনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা বার্কলে আর্থও।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত