সর্বশেষ
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার

শেখ হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে সাংবাদিকেরা তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি চৌধুরী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

​ডেস্ক রিপোর্ট: রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার মূল কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংবাদ সম্মেলনে মূল বিষয় এড়িয়ে অনেক সাংবাদিক চাটুকারিতায় ব্যস্ত ছিলেন, যা শেষ পর্যন্ত একনায়কতন্ত্রকে ত্বরান্বিত করেছে।

​রোববার (২ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

​কাদের গনি চৌধুরী বলেন, “সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার প্রধান শক্তি। তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে পক্ষপাতহীন ও সৎ সাংবাদিকতার বড় অভাব দেখা যাচ্ছে। দলবাজি, তথ্যসন্ত্রাস এবং স্বার্থনির্ভর সাংবাদিকতা পুরো পেশার মর্যাদাকে ক্ষুণ্ন করছে। কোনো দল, গোষ্ঠী বা সরকারের কাছে নয়, গণমাধ্যমের একমাত্র দায়বদ্ধতা হতে হবে দেশের জনগণের কাছে।

​তিনি আরও উল্লেখ করেন, “অতীতের সংবাদ সম্মেলনগুলোতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুম-খুন ও জনগণের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন না করে অনেক দালাল সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন। ফলে সংবাদ সম্মেলনগুলো রূপ নিয়েছিল সংবর্ধনা সভায়। সাংবাদিকদের এই চাটুকারিতাই শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাফ্যাসিস্টে রূপান্তর করতে বড় ভূমিকা রেখেছিল।

​গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত