সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

১৮ লাখ টাকার চুক্তিতে প্রশ্নপত্র ফাঁস, চক্রের হোতাসহ আটক ১৮

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই মূল হোতাসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, আধুনিক ইলেকট্রনিক ডিভাইস এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ৩৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) এসব আটক করে। সন্ধ্যায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটক হওয়া চক্রের দুই হোতা হলেন, মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবিব (৪০) এবং পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪১)।

পুলিশ সুপার জানান, গোপন সূত্রে জানা যায় এক প্রতারক দল কিছু পরীক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছে।

তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল পোরশা রেস্ট নামের ওই হোটেলে অভিযান চালায়। অভিযানে ১১ নম্বর কক্ষ থেকে আহসান হাবিব, মামুনুর রশিদ, পরীক্ষার্থী হাবিবুর রহমান এবং তার বাবা ফারাজুলকে আটক করা হয়।
তল্লাশির সময় আহসান হাবিবের মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা সংবলিত হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়া যায়।

একই হোটেলের অন্যান্য কক্ষে অভিযান চালিয়ে পরীক্ষার্থী আতাউর রহমান, ফারুক হোসেন ও হাবিবুর রহমানকে আটক করা হয়। তাদের মোবাইল ফোনেও ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে।

পুলিশ জানায়, আরেক কক্ষ থেকে পরীক্ষার্থী সারোয়ারকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে পরীক্ষার্থী আবু সাঈদকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান হাবিব স্বীকার করেছে, সে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১৮ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিল। এরই অংশ হিসেবে আতাউর রহমান ও ফারুক হোসেনের কাছ থেকে এক লাখ টাকা করে এবং হাবিবুরের বাবা ফারাজুলের কাছ থেকে অগ্রিম ৩০ হাজার টাকা নেওয়া হয়।

এছাড়া গোপন তথ্যের ভিত্তিতে শহরের হোটেল নীলসাগরে অভিযান চালিয়ে পরীক্ষার্থী রেহান জান্নাতকে আটক করা হয়। তার মোবাইল ফোনেও ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুলাভাই মোহাম্মদ সাজ্জাদুল হক শালুর সঙ্গে ছয় লাখ টাকার মৌখিক চুক্তিতে প্রশ্নপত্র সরবরাহের কথা হয়েছিল।

এদিকে মহাদেবপুর উপজেলায় আরও একজনকে এবং জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আধুনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে সদর থানা পুলিশ জেলা প্রশাসনের সহায়তায় আরও আটজনকে আটক করেছে।

পুলিশ সুপার জানান, আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, ডিবির ওসি হাবিবুল্লাহ হাবিব এবং সদর মডেল থানার ওসি মোহাম্মদ নিয়ামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত