সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অধূমপায়ী নারীদের মধ্যে ফুসফুস ক্যানসারের হার বাড়ছে, গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: ধূমপান না করেও নারীদের মধ্যে ফুসফুস ক্যানসারের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লাং অ্যাডিনোক্যানসার নামে পরিচিত ক্যানসারের একটি ধরন অধূমপায়ী নারীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার বিষয়ক গবেষণা সংস্থা আইএআরসি-এর নতুন গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

গবেষণাটি দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, অধূমপায়ী নারীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের ৬০ শতাংশ ক্ষেত্রে এই ধরনের ক্যানসার দেখা যাচ্ছে, যা পুরুষদের মধ্যে মাত্র ৪৫ শতাংশ। ২০২২ সালে বিশ্বব্যাপী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫ লাখ ছিল, যা ২০২০ সালের তুলনায় ৩ লাখ বেশি।

বিশেষজ্ঞদের মতে, ফুসফুস ক্যানসারের এই প্রবণতা বৃদ্ধির পেছনে মূলত পরিবেশগত উপাদান, বিশেষ করে বায়ু দূষণ, জেনেটিক প্রবণতা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া দায়ী। এই গবেষণায় কিছু বিশেষ জেনেটিক পরিবর্তনও চিহ্নিত করা হয়েছে, যা অধূমপায়ী নারীদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।

এছাড়া, পরিবেশগত কারণে বায়ু দূষণ, বিশেষ করে সূক্ষ্ম কণা PM 2.5, ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। নারীরা পুরুষদের তুলনায় বায়ু দূষণের প্রতি বেশি সংবেদনশীল বলে জানা গেছে। এছাড়া, রান্নার ধোঁয়া, কাঠ বা কয়লার ব্যবহারের কারণে ঘরের ভেতরও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

গবেষণায় আরও বলা হয়, ইজিএফআর (EGFR), এএলকে (ALK) এবং আরওএস১ (ROS1) জিনের মিউটেশন, টিপি৫৩ (TP53) ও কেআরএএস (KRAS) জিনের পরিবর্তনও অধূমপায়ী নারীদের মধ্যে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়াতে সাহায্য করছে।

এদিকে, হরমোনের পরিবর্তন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন, ফুসফুসের কোষে টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে বলে কিছু গবেষণায় উঠে এসেছে। তবে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT) গ্রহণ করলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি কিছুটা কমে যেতে পারে।

এছাড়া, কিছু গবেষণায় এইচপিভি (HPV) ভাইরাসকেও ফুসফুস ক্যানসারের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমানোর জন্য সচেতনতা, সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত