
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার বিদায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাফুফের জাতীয় দল কমিটির সাম্প্রতিক সভায় কোচের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বর্তমান চুক্তি অনুযায়ী, কাবরেরার মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই এই মেয়াদের শেষবারের মতো ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। কাবরেরাও চাইলে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
দীর্ঘ সময় দায়িত্বে থাকলেও কাবরেরার অধীনে দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বলে ফুটবল সংশ্লিষ্টদের একটি অংশ মনে করে। যদিও খেলার ধরনে কিছু উন্নতি এসেছে, তবে বড় টুর্নামেন্টে সফলতা না পাওয়ায় সমালোচনা বেড়েছে।
জাতীয় দল কমিটি নতুন কোচকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি একজন নতুন গোলরক্ষক কোচ নিয়োগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।































