সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়” হাসানাত আবদুল্লাহর এমন বিস্ফোরক মন্তব্যের সাথে আপনি একমত?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার (১৬ মে) কুমিল্লায় অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।”

‘জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে’ আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের অর্থব্যবস্থা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।”

তিনি অভিযোগ করেন, “কুমিল্লার বিভিন্ন উপজেলায় সব রাজনৈতিক দলই আওয়ামী লীগের অর্থের কাছে নতজানু। এমনকি বিএনপিও তাদের টাকায় রাজনীতি করছে।”

আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “যারা হত্যাকাণ্ডে জড়িত, তারা জামিন পায় কিভাবে? কারা এসবের পেছনে ইন্ধন দিচ্ছে, তা জাতির সামনে প্রকাশ করা হোক।”

হাসনাত আরও বলেন, “আপনি (আসিফ নজরুল) বলছেন, আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তাহলে স্পষ্ট করে জাতির সামনে বলুন। বিচার হয়নি, দ্বিতীয় ট্রাইব্যুনাল হয়নি—এসবই আপনার ব্যর্থতা।”

আন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যদি খুনিদের বিচার ও আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে কেবল সংস্কারকেই বড় মনে করা হয়, তাহলে তারা ভুল করছে। বিচার ও সংস্কার—উভয়ই অপরিহার্য, এরপরই আসবে নির্বাচন।”

তিনি মানবিক করিডোর ও ১৪ দলের প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো পরাশক্তির আধিপত্য চাই না—না ভারতের, না পিন্ডির, না আমেরিকার। আমাদের একমাত্র লক্ষ্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি, এনসিপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সাইফুর রহমান সাগর, আশিকুর রহমান ওয়াসিম, রিফাত রশিদ, নাভিদ নওরোজ শাহ, গোলাম সামদানী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফ ভূঁইয়া।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত