সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কঠোর আল্টিমেটাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশে আলুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আগামী তিন দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে আল্টিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।

গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সিসিএস-এর স্বেচ্ছাসেবীরা। স্মারকলিপির সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আলু মজুত রয়েছে এমন কোল্ড স্টোরেজের তালিকা, মুনাফাখোর মজুতদারদের তথ্য এবং সংরক্ষিত আলুর হিসাব সরবরাহ করা হয়। পাশাপাশি, তারা তিন দিনের মধ্যে আলুর বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৌখিকভাবে সতর্ক করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যবসায়ী আলুর বাজারকে একচেটিয়া নিয়ন্ত্রণ করে ভোক্তাদের জিম্মি করে রেখেছে। ফেব্রুয়ারি-মার্চ সময়ে ১৮-২০ টাকা কেজি দরে সংগ্রহ করা আলু এখন ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। মজুতদার, ফড়িয়া এবং কোল্ড স্টোরেজ ম্যানেজারদের সমন্বয়ে এই অবৈধ মুনাফা অর্জনের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।

এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ বুধবার (২০ নভেম্বর) থেকে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে বলে জানা গেছে। একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত আলু কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, অন্যান্য পণ্যের সঙ্গে এখন থেকে আলুও বিক্রি করা হবে। আজ সকালে টিসিবি ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর সাধারণ মানুষ কিছুটা হলেও সাশ্রয়ী মূল্যে আলু ক্রয় করতে পারবে বলে জানিয়েছেন, টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত