সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা: উপকূলজুড়ে জেলে ও ব্যবসায়ীদের ক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইলিশের ভরা মৌসুমে জেলেদের মুখে হাসি থাকার কথা থাকলেও এবারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না, তার উপর সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে। ফলে উপজেলার প্রায় ৫০ হাজার জেলে পরিবার ও শত শত মৎস্য ব্যবসায়ী চরম বিপাকে পড়েছেন।

জেলেরা অভিযোগ করছেন, মৌসুমে যখন সামান্য ইলিশ জালে ধরা পড়তে শুরু করেছে তখনই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় তারা খালি হাতে ফিরছেন। কিস্তি, ঋণ ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক জেলে জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় সরকারি সাহায্য তাদের কাছে পৌঁছায় না। তাই পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন তারা। একই সঙ্গে জেলেরা সরকারের কাছে নিষেধাজ্ঞার সময় পরিবর্তনের দাবি তুলেছেন।

অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, ইলিশ ধরা পড়া শুরু করার সময়েই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় তাদের ক্ষতি হচ্ছে ব্যাপক। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, তবে এবার ৩ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে। কেন এ পরিবর্তন, তা তারা বুঝতে পারছেন না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আখতার জানান, নদীর আবহাওয়ার পরিবর্তনে ইলিশের প্রজননে প্রভাব পড়েছে। মা ইলিশ রক্ষা করা গেলে আগামীতে ভালো ফল মিলবে। তাই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান চলবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত