সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলামী আন্দোলনকে রেখেই আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে: মামুনুল হক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অন্তর্ভুক্ত রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মামুনুল হক বলেন, আসন সমঝোতার বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার রাত ৮টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধভাবেই চূড়ান্ত অবস্থান জানানো সম্ভব হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে যে ঐক্যের ভিত্তিতে যাত্রা শুরু হয়েছিল, সেই ঐক্য বজায় রেখেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণায় ইসলামী আন্দোলনকে যথাযথভাবে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সংবাদ সম্মেলনে দেওয়া হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসলামী আন্দোলনকে অন্তর্ভুক্ত রেখেই সমঝোতার ঘোষণা আসবে।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, জোটের মধ্যে কোনো সংকট নেই। আলোচনার সময় কিছু মতভিন্নতা থাকলেও তা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত