সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯, আহত দেড় শতাধিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা এলাকায় দুপুরে ঘটে যায় এক ভয়াবহ বিপর্যয়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎই আছড়ে পড়ে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। আগুনের লেলিহান শিখা, আতঙ্কিত শিক্ষার্থীদের চিৎকার আর চারপাশে ছুটোছুটি—উত্তরা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী। আগুনে পুড়ে মারাত্মক দগ্ধ হয়ে পড়েছেন অনেকে। ৭০ জনকে দ্রুত ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকিদের নেয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)সহ আশেপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে।

দুর্ঘটনার সময় বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। আগুন থেকে উদ্ধার করা হলেও তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জানা গেছে, যুদ্ধবিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিন্তু ১টা ১৮ মিনিটেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গিয়ে পড়ে স্কুল ক্যাম্পাসে। ভেঙে পড়ে ভবনের কিছু অংশ এবং এক শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বহু শিক্ষার্থী গুরুতর মানসিকভাবে ভেঙে পড়েছে। অভিভাবক ও এলাকাবাসীর চোখে-মুখে আতঙ্ক আর কান্নার ছাপ স্পষ্ট।

বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ঘিরে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত