সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০ শতাংশই থাকবেন নারী: প্রধানমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এই কর্মীদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন এবং তারা সরাসরি মানুষের ঘরে গিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর কাজ করবেন।

শনিবার (২ মে) সিলেট নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। এর আগে সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্রাম ও শহরে ঘরে ঘরে গিয়ে মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হবে। বিশেষ করে খাদ্যাভ্যাস, হৃদরোগ, কিডনি সমস্যা ও অন্যান্য অসুখ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে জানানো হবে। এতে অসুস্থতার হার কমবে এবং হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা শিল্প-কারখানাগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে এসব প্রতিষ্ঠান সচল করে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

একই সঙ্গে ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী, যাতে দক্ষ জনশক্তি তৈরি করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা স্বাগত জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত