সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা, কেন্দ্র সচিবদের জন্য ১১ দফা নির্দেশনা জারি মাউশির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের জন্য মোট ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষাকে ঘিরে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা জানানো হয়। এতে পরীক্ষার প্রতিটি ধাপে শৃঙ্খলা নিশ্চিত করতে ‘শূন্য সহনশীলতা’ নীতি কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। যেসব ক্যামেরা অচল রয়েছে, পরীক্ষা শুরুর আগেই তা সচল করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করে প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থীদের নকল ও অসদুপায় রোধে প্রবেশের আগে দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি স্থাপন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত