সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
কলকাতায় মুসলিম কিশোরীকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলার অভিযোগ, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন, বিশ্বমানের শিক্ষা গড়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ
শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জুবাইদা রহমান
দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে কমলো সোনার দাম
দীর্ঘ ২০ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বাবাকে জীবিত উদ্ধার করলেন এসে অদম্য সাহসী ছেলে, এখনও নিখোঁজ মা
মেক্সিকোর স্বপ্ন ভেঙে শেষ আটে ইংল্যান্ড! আজতেকায় যেভাবে হলো রোমাঞ্চকর ৫ গোলের মহারণ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে: বিস্ফোরক দাবি হুথির
বিনয়ী হল্যান্ডের কাছে বিধ্বস্ত হল দাম্ভিক অহংকারী কোচ আনচেলত্তির ব্রাজিল
টানা দুই দফা বৃদ্ধির পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১২ জেলায় ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, ভারী বৃষ্টিরও আভাস
যে ৭ ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল
শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: দাবি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর
খামেনির শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে যে কুরআনের আয়াত তিলাওয়াত করা হলো, কী ছিল তার বার্তা?

কলকাতায় মুসলিম কিশোরীকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলার অভিযোগ, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উপকণ্ঠ বারুইপুরে এক মুসলিম কিশোরীর মৃত্যুকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, তাকে হত্যা করার আগে যৌন নির্যাতনের শিকার করা হয় এবং জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।

প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরীর ফুসফুসে কাদা মিশ্রিত পানি পাওয়া গেছে, যা থেকে তদন্তকারীদের ধারণা, পানিতে ফেলার সময় তিনি জীবিত ছিলেন। এছাড়া তার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের প্রমাণ মিলেছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণ ও পানিতে ডুবে শ্বাসরোধ মিলেই তার মৃত্যু হয়েছে।

তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বিকেলে কিশোরীকে সূর্যপুর বাজারের একটি সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তার কিছু দূর পেছনে হাঁটছিলেন এক যুবক, যাকে স্থানীয়রা প্রভাস মণ্ডল হিসেবে শনাক্ত করেছেন। পরদিন সকালে ওই এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। প্রভাস মণ্ডল প্রথমে ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেও পরে বিভিন্ন ধরনের তথ্য দেন। তদন্তকারীদের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে এবং অভিযুক্তরা ঘটনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিলেন।

তদন্তে দুটি সম্ভাবনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রথমত, নির্যাতিতাকে অভিযুক্তরা চিনত এবং সে তাদের শনাক্ত করতে পারায় প্রমাণ নষ্টের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত, কিশোরীর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ধরা পড়ার আশঙ্কায় তার মাথায় আঘাত করে অজ্ঞান অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে। তারা দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫০
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫০
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত