সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

কলেজছাত্রের তৈরি ‘স্মার্ট কারে’ চড়ে মুগ্ধ প্রধানমন্ত্রী, প্রশংসায় ভাসলেন তরুণ উদ্ভাবক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু দেখেই থেমে থাকেননি, নিজেই সেই গাড়িতে চড়ে তরুণ উদ্ভাবককে উৎসাহও দেন তিনি।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ওয়াকিমুল ইসলাম নিজের তৈরি ছোট আকারের স্মার্ট কারটি চালিয়ে প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। পরে প্রধানমন্ত্রীও গাড়িটিতে চড়ে সেটি ঘুরে দেখেন।

‘এ টু আই স্মার্ট কার’ নামের এই বাহনটি সম্পূর্ণ ব্যাটারিচালিত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম খরচে গাড়িটি তৈরি করায় ১৭ বছর বয়সী ওয়াকিমুলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী তরুণদের এমন উদ্ভাবনী উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

সাক্ষাৎকালে ওয়াকিমুল জানান, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় একসময় তিনি সহজে বাইরে চলাফেরা করতে পারতেন না। সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চিন্তা থেকেই তিনি স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন।

যশোরের চৌগাছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াকিমুল বলেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক মানুষদের চলাচলে সহায়তা করবে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত