সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্রিকেটের বাইরে রাজনীতিতে ফিরতে চান সাকিব আল হাসান, জাতীয় দলে খেলেই অবসর নিতে চান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল তারকা সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি এখনও রাজনীতির মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করতে চান। একই সঙ্গে তিনি জাতীয় দলে ফিরেও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করেছেন। এই মন্তব্য তিনি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অতিথি হয়ে জানিয়েছেন।

২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর থেকে জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছে। পডকাস্টে তিনি স্পষ্ট করে বলেন,
“ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটি এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটি ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি। বারবার দেশে ফিরতে চাইলেও সুযোগ হয়নি বলে জানিয়েছেন। তবুও সাকিব আশা রাখেন, সময় হলে দেশে ফিরে মাগুরার মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাবেন।

ক্রিকেট ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনা নিয়েও প্রথমবার স্পষ্ট ধারণা দেন সাকিব। তিনি বলেন,
“আমি আনুষ্ঠানিকভাবে এখনও অবসর নিইনি। বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—এরপর তিন ফরম্যাট থেকেই অবসর নেব। একটি সিরিজ খেলেই ক্যারিয়ার শেষ করতে চাই।”

সাকিবের এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় যেমন ভক্তরা, তেমনই রাজনীতির মঞ্চে তার প্রত্যাবর্তন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত