সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

খাল খননে অনিয়মে জিরো টলারেন্স, ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খননের ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: খাল খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় খাল পুনঃখনন কর্মসূচি নতুনভাবে জোরদার করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুরের বলিয়ারপুর এলাকায় কাজলা নদীর সংযোগস্থলে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি প্রবাহ বৃদ্ধি, কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে খাল খনন কর্মসূচি দেশের খাদ্য উৎপাদন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার আবারও এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

খাল পুনঃখননের ফলে নদী ও খালের মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে, যা জলাবদ্ধতা কমানোর পাশাপাশি নৌপথ চালু করতেও সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে।

মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই খাল খনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ১ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত