সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা শুরু সন্ধ্যা ৭টায়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়। সন্ধ্যা ৭টার পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে।

নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটার ছিলেন। ক্যাম্পাসের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ছাত্র হলগুলোর ভোটার সংখ্যা

আল বেরুনী হল : ২১০

আ ফ ম কামালউদ্দিন হল : ৩৩৩

মীর মশাররফ হোসেন হল : ৪৬৪

শহীদ সালাম-বরকত হল : ২৯৮

মওলানা ভাসানী হল : ৫১৪

১০ নম্বর ছাত্র হল : ৫২২

শহীদ রফিক-জব্বার হল : ৬৫০

বিশ্বকবি রবীন্দ্রনাথ হল : ৩৫০

২১ নম্বর হল : ৭৩৫

জাতীয় কবি নজরুল হল : ৯৯২

তাজউদ্দীন আহমদ হল : ৯৪৭

ছাত্রী হলগুলোর ভোটার সংখ্যা

নওয়াব ফয়জুন্নেসা হল : ২৭৯

জাহানারা ইমাম হল : ৩৬৭

প্রীতিলতা হল : ৩৯৬

বেগম খালেদা জিয়া হল : ৪০৩

সুফিয়া কামাল হল : ৪৫৬

১৩ নম্বর ছাত্রী হল : ৫১৯

১৫ নম্বর ছাত্রী হল : ৫৭১

রোকেয়া হল : ৯৫৬

ফজিলাতুন্নেছা হল : ৭৯৮

তারামন বিবি হল : ৯৮৩

প্রতিদ্বন্দ্বিতা

এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। মোট ৮টি প্যানেল অংশ নেয়, যেখানে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত প্রার্থীরা ছিলেন।

তবে নির্বাচন চলাকালে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল দুপুরের পর নির্বাচনের মাঝপথেই বর্জনের ঘোষণা দেয়।

ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন।

“তাজউদ্দীন হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ২ ঘণ্টা ভোট বন্ধ ছিল। ২১ নম্বর হলে মব সৃষ্টি করা হয়। মেয়েদের হলে একই আইডি দিয়ে বারবার ভোট হয়েছে। প্রশাসন কিছুই করেনি। তাই আমরা নির্বাচন বর্জন করছি।”

এর আগে ১৯৯০ সালের পর দীর্ঘ সময় পর এবার অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত